লঞ্চের কেবিনে স্বামীর সামনে \'গৃহবধূকে ধর্ষণ\', অস্ত্রসহ আটক ৪
সিলেটটুডে ডেস্ক | ১৮ জানুয়ারী, ২০১৬
চাঁদপুরের মেঘনা নদীতে মাদারীপুরগামী এমভি পারাবাত-১৪ নামে একটি লঞ্চের কেবিনে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি বিদেশি পিস্তলসহ ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সাড়ে ৮টার দিকে রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী এমভি পারাবাত-১৪ লঞ্চে উঠেন এক দম্পতি।
লঞ্চটি চাঁদপুরের মেঘনায় পৌঁছালে তাদের কেবিনের সামনে এসে সুজন, রজ্জব আলী, ইমরান ও সাব্বির নামে ৪ যুবক দরজা খুলতে বাধ্য করে। পরে অস্ত্রের মুখে স্বামীকে মারধর করে কেবিনের বাইরে আটকে রেখে, সুজন নামে একজন গৃহবধূকে ধর্ষণ করে।
এ সময় গৃহবধূর স্বামীর চিৎকারে লঞ্চের স্টাফসহ যাত্রীরা এগিয়ে এসে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে। পরে রাত ১টার দিকে চাঁদপুর টার্মিনালে লঞ্চটি নোঙ্গর করে পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, সোমবার ভোরে চাঁদপুর নৌ-পুলিশের এসআই মোশারেফ হোসেন চার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছেন।
সোহেল ও তার ‘বান্ধবীকে’ও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
সোহেল পুলিশকে বলেছেন, তারা দুজনই কেরানীগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন। তারা গ্রামের বাড়ি মাদারীপুর যাচ্ছিলেন।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.