Sylhet Today 24 PRINT

রোববার এটিএম বাদে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২৩

আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) 'ব্যাংক হলিডে' হওয়ায় এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এর কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না।

তবে আগামীকাল নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন ব্যাংকগুলো বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। সেজন্য ৩১ ডিসেম্বরকে 'ব্যাংক হলিডে' হিসেবে ধরা হয়। এ কারণে এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না।

তবে ব্যাংক হলিডেতে গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

নীতি অনুযায়ী, ব্যাংক হলিডে'তে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.