Sylhet Today 24 PRINT

ড. ইউনূসের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলছে অ্যামনেস্টি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২৪

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে রায়ের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া।

ড. ইউনূসের বিরুদ্ধে দেয়া রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছে সংস্থাটি। সেই সঙ্গে তারা জানিয়েছে, ড. ইউনূসের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হয়েছে।

অ্যামনেস্টি তাদের বিবৃতিতে আরও বলে, ইউনূসের বিরুদ্ধে অস্বাভাবিক গতিতে বিচার সম্পন্ন হয়েছে তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার-সম্পর্কিত আদালতের মামলার অগ্রগতির সম্পূর্ণ বিপরীত।

ড. ইউনূসের কারাদণ্ডের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

গতকাল সোমবার (১ জানুয়ারি) বিকেলে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এদিকে রায়ের পর এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.