Sylhet Today 24 PRINT

দাম বেড়েছে এলপি গ্যাসের

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২৪

প্রতীকী ছবি

দেশে ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।

১২ কেজির সিলিন্ডারের নতুন দাম ১৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ২.৩৮ টাকা। অটোগ্যাস লিটার প্রতি ৬৪.৪৩ টাকা থেকে বাড়িয়ে ৬৫.৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করতে বলা হয়েছে।

ডিসেম্বর মাসে ১২ কেজির দাম ছিল ১৪০৪ টাকা। আর নভেম্বরে এই দর ছিল ১৩৮১ টাকা।

আন্তর্জাতিক বাজারদর ও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। গতমাসে ডলারের গড় দর ছিল ১১৬.৩৯ টাকা, চলতি মাসে বেড়ে হয়েছে ১১৭.৭৯ টাকা।

মঙ্গলবার বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের, মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরের পরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.