Sylhet Today 24 PRINT

এডিসি জ্যোতির্ময় সরকার মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় আকষ্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) কে.এন.রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্যোতির্ময় সরকার ২০১২ সালে ৩০তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

তার মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে তার পরিচিতদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.