Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুলের গেটের বাহিরে অবস্থান নিয়ে স্কুলের ভেতরের দরজায় প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুঁড়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।

সাবিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফার বাবলু জানান, স্কুলে নৈশ্যপ্রহরী ছিলেন। গ্ৰাম পুলিশ‌ও পাহারায় ছিল। অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান,‌ ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। ঘটনার তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.