Sylhet Today 24 PRINT

রামুর বৌদ্ধবিহারে আবারও নাশকতার চেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

কক্সবাজার রামুর বৌদ্ধবিহারে আবারও নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মন্দিরে আগুন দিলেও অল্পের জন্য রক্ষা পায় কাঠের তৈরি দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় দেড়শ বছরের প্রাচীন এ বৌদ্ধবিহারটি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের।

অপরদিকে শুক্রবার (৫ জানুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে চেরাংঘাটা রাখাইন সম্প্রদায়ের উসাইসেন (বড় ক্যাং) বৌদ্ধ বিহারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের জরুরি হস্তক্ষেপে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.