Sylhet Today 24 PRINT

বেনাপোল এক্সপ্রেসে আগুন: দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এই দুই জনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.