Sylhet Today 24 PRINT

৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৪ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে, আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নায়েব আলী মন্ডল।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.