Sylhet Today 24 PRINT

টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনার নিজ বাড়িতে অনুষ্ঠিত এ অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, দুপুর ১২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫- এর ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা।

আজ রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। রোববার (১৪ জানুয়ারি) তার অপর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। এদিন বেলা ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.