Sylhet Today 24 PRINT

বিচারে অচলাবস্থা নিরসনে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেবে নির্মূল কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২৪

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে চলমান জটিলতা ও অচলাবস্থা নিরসনের দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১.৩০ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তার সুপ্রিম কোর্টের কার্যালয়ে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক চলচ্চিত্রনির্মাতা শাহরিয়ার কবিরের নেতৃত্বে নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপিকা মাহফুজা খানম, সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযুদ্ধে শহীদ স্বাধীনতা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী মানবাধিকার নেত্রী আরমা দত্ত, মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর তন্ময় ও সাধারণ সম্পাদক সমাজকর্মী কাজী মুকুলের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল স্মারকলিপি দেবে বলে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.