Sylhet Today 24 PRINT

সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন মাশরাফিসহ ৬ জন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ দেওয়া হয়েছে।

দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার এই নিয়োগ দেন।

মঙ্গলবার সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি হয়।

এ ছাড়া আলাদা একটি প্রজ্ঞাপনে আরও ৫ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নবনিযুক্ত হুইপগণ হলেন- ইকবালুর রহিম এমপি (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মোর্ত্তজা এমপি (নড়াইল-২)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.