Sylhet Today 24 PRINT

৫.৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২৪

প্রতীকী ছবি

হাড় কাঁপানো শীতে কাঁপছে পঞ্চগড় জেলার মানুষ। একদিন পর ফের এ জেলায় তাপমাত্রা নামল ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৬টায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন জেলার আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা বলে জানা গেছে।

এরআগে গত শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রবল শীতে বিপাকে পড়েছেন পঞ্চগড়ের খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। কনকনে শীতে দৈনন্দিন আয় কমে গেছে রিকশা-ভ্যানচালকসহ শ্রমজীবী মানুষের।

দেশে সর্বনিম্ন তাপমাত্রা দ্বিতীয় দিনের মতো রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। শনিবার ৭ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা ছিল পঞ্চগড়ের এই উপজেলায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এরআগে শুক্রবার তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.