Sylhet Today 24 PRINT

চাল চিনি তেল ও খেজুরের ওপর শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২৪

চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিকেলে বৈঠকের পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর এ নির্দেশর কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, রমজানকে সামনে রেখেই এই চার পণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এসব পণ্যে শুল্ক কী পরিমাণ কমানো হবে তা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঠিক করবে।

তিনি বলেন, বাজারে চাহিদার বিপরীতে পণ্যের সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয় সেজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ এবং বাজার মনিটরিং করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমদানিকারকদের এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য এলসি খুলতে সমস্যা হয় না।


  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.