Sylhet Today 24 PRINT

একবার সীমান্ত খুলে দিয়েছি, আর নয়: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৪

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন করে কোনো রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেওয়া হ‌বে না। একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছি, এখন সেই উদারতা প্রদর্শনের সুযোগ নেই।

বুধবার রাজধানীরে বনানীতে সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তা‌দের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, তা অনেক কমে গেছে। এ অবস্থায় বোঝা আর কতদিন বইবো?

রাখাই‌নে মিয়ানমান সেনাবা‌হিনী ও আরাকান আর্মির চলমান যুদ্ধকে মিয়ানমারের নিজস্ব সমস্যা আখ্যা দিয়ে‌ছেন ওবায়দুল কা‌দের। তি‌নি ব‌লে‌ছেন, আরাকান আর্মিদের মিয়ানমা‌রের নিজস্ব বিষয়। এ বিষ‌য়ে তারা কী করবে, এটা তাদের ব্যাপার। তাদের সমস্যার জন্য বাংলা‌দে‌শে যেন শঙ্কা বা উদ্বেগ তৈ‌রি না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলব। পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন। চীনের সঙ্গেও আলাপ আলোচনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.