Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুর গেছেন পিটার হাস

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সিঙ্গাপুর গেছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বস্ত্রীক তিনি ঢাকা ত্যাগ করেন।

জানা যায়, দুপুর ২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নং বিজি ৫৮৪) সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফরের মধ্যেই পিটার হাস ঢাকা ছাড়লেন।

সফর শেষে আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.