Sylhet Today 24 PRINT

বেইলি রোডে আগুনে নিহত অন্তত ৩২

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডে একটি বহুলতল বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়াসহ নানা কারণে আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক। ভয়াবহ এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ভবনটি থেকে কমপক্ষে ৭৫ জনকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে নারী, শিশুসহ ৪২ জনকে।

ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে। প্রকৃত কারণ উদঘাটনে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার রাতে পৌনে ১০টার দিকে গ্রিন কজি কটেজ নামের সাততলা ওই ভবনের দ্বিতীয় তলায় কাচ্চিভাই রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছু সময় পরই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়া আগুন ভয়াবহ রূপ ধারণ করে। ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে হতাহতদের বেশিরভাগই রেস্টুরেন্টটির ক্রেতা ও স্টাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.