Sylhet Today 24 PRINT

আগুন লেগেছে শাহবাগে

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০২৪

রাজধানীর শাহবাগ থানার পিছনে পরিত্যক্ত গাড়ির ডাম্পিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, শাহবাগ থানার গাড়ির ডাম্পিং স্টেশনে দুপুর ২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ২টা ৫৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। তিনটি ইউনিটের চেষ্টায় ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.