Sylhet Today 24 PRINT

হাতিরপুলে কাঁচাবাজারে বহুতল ভবনে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০২৪

রাজধানীর এলিফ্যান্ট রোডে হাতিরপুল বাজারে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, রাজ কমপ্লেক্স নামের ওই ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ৬টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দিয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.