Sylhet Today 24 PRINT

শাহজালাল(র:) ও শাহপরান (র:) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৬

সিলেটে পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল(র:) ও শাহপরান (র:) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী।

ওসমানী বিমানবন্দর থেকে দুপুর সোয়া একটায় তিনি হযরত শাহজালাল(র:) দরগাহে প্রবেশ করেন। এসময় মাজার জিয়ারতকালে তিনি দেশ ও জাতির সম্বৃদ্ধি কামনায় দোয়া করেন। এরপর সেখান থেকে শাহপরান (র:) মাজারে যান তিনি। দুপুর দেড়টায় মাজার য়িারত শেষে মদমমোহন কলেজে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

শাহজালাল(র:) দরগাহ এলাকায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান, মিনা চৌধুরী, নাজমিন হোসেন, শামসুন নাহার মিনু প্রমুখ।

এছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনসহ বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সকল কর্মসূচীতে অংশ নিচ্ছেন। মাজার জিয়ারত শেষে মদন মোহন কলেজের ৭৫ বছর পুর্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন শেখ হাসিনা। এর আগে সকাল ১১.৫৫ টায় তাকে বহনকারী হেলিকাপ্টার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.