সিলেটটুডে ডেস্ক | ২১ জানুয়ারী, ২০১৬
নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ খুন মামলার অন্যতম আসামি ভাগ্নে মাহফুজ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছেন।
তিনি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে এ জবানবন্দি দেন মাহফুজ।
জবানবন্দিতে তিনি একাই একে একে পাঁচজনকে হত্যা করেছেন বলে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন।
মাহফুজ হত্যাকাণ্ডের শিকার পাঁচজনকেই শিলপাটার শিল দিয়ে আঘাত করে নিজেই হত্যা করেন বলেও স্বীকার করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জবানবন্দি প্রদানের সত্যতা স্বীকার করেছেন।