Sylhet Today 24 PRINT

গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সিলেট টুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২৪

রাজধানীর গুলশান-১ নম্বরের ১৮ তলা একটি ভবনে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।আজ

শনিবার (২৩ মার্চ) বিকাল ৪টা ২০ মিনিটে ডব্লিউ আর টাওয়ার নামক ওই ভবনের নবম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, বিকাল ৪টা ২০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ৪টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন তিনটি ইউনিট কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.