Sylhet Today 24 PRINT

মালদ্বীপে ২০ বাংলাদেশি শ্রমিক আটক

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

মালদ্বীপে ২০ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে কর্তৃপক্ষ। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই শ্রমিকদের আটক করা হয়েছে।

রাজধানী মালের একটি বাজার থেকে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তাদের আটক করা হয়েছে। দেশটির স্থানীয় বাজারে তারা শুধু নিজ দেশের নাগরিকদেরই কাজ করার অনুমতি দিয়ে থাকে। সেখানে অন্য কোনো দেশের নাগরিকদের কাজ করার অনুমতি নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু দোকানে বিদেশি শ্রমিকদের আনাগোনা বেড়ে গেছে।

এ বিষয়ে দেশটির অভিবাসন সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালদ্বীপে যেসব বিদেশীরা বসবাস করছেন তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এই অভিযানের অংশ হিসেবেই ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে।

তবে কর্তৃপক্ষ আটকের বিষয়টি নিশ্চিত করলেও কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় ওই বাজার থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.