Sylhet Today 24 PRINT

‘২০৩০ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করা হবে’

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

শুক্রবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির ১৫তম জাতীয় সম্মেলন ও সেমিনার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ এখনো পুরোপুরি ক্ষুধামুক্ত হয়নি। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত করার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এ সময়ের মধ্যে দেশের প্রতিটি মানুষের জন্য তার পরিপূর্ণ খাদ্য চাহিদা নিশ্চিত করা হবে।

এছাড়া ২০৫০ সালের মধ্যে দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.