Sylhet Today 24 PRINT

মাহবুব তালুকদার এনআইডি’র নতুন ডিজি

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২৪

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখার উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের সোমবার (১ এপ্রিল) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

এই পদে সরকার গত ৩০ জানুয়ারি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল, যা নতুন প্রজ্ঞাপনে বাতিল করা হয়েছে।

এর আগে এনআইডির ডিজি ছিলেন এ কে এম হুমায়ুন কবীর। তিনি অবসরে যাওয়ার পর দুই বছর চুক্তি ভিত্তিতে এনআইডি ডিজি হিসেবে ছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার পর মাসুম আহমেদ চৌধুরি নিয়োগ পেলেও তিনি এনআইডিতে যোগদান করেননি। ফলে দুই মাস ধরে এনআইডি ডিজি’র দায়িত্ব পালন করে আসছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.