Sylhet Today 24 PRINT

প্রতি কলড্রপে ১ মিনিট ক্ষতিপূরণ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

প্রতি কলড্রপের জন্য মোবাইল ফোনের গ্রাহকেরা এক মিনিট করে ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 

মোবাইল ফোনের গ্রাহকরা এখন থেকে প্রতি কলড্রপে এক মিনিট করে ক্ষতিপূরণ পাবেন বলে তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এমন স্ট্যট্যাস দেন।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে মন্ত্রী তার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো
‘মোবাইল ফোনের গ্রাহকেরা এখন থেকে প্রতি কলড্রপে এক (০১) মিনিট করে ক্ষতিপূরণ পাবেন। গ্রাহক সন্তুষ্টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে আমি সকল অপারেটরদের সিইও দের বৈঠক করেছিলাম আপনারা সবাই জানেন। তাদেরকে সময় বেঁধে দিয়েছিলাম তাদের নেটওয়ার্কের মান এবং গ্রাহক সেবার মান উন্নয়ন করার। পাশাপাশি আমাদের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলেছিলাম কল ড্রপ নিয়ে কার্যকরি সিদ্ধান্তে পৌঁছাতে। এই সকল কার্যক্রমের সমন্বয়েই আজকের এই সিদ্ধান্ত নেয়া হলো। গ্রাহক সেবা এবং সন্তুষ্টিই আমাদের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান উদ্দেশ্য।

সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ।’

গত ১৯ জানুয়ারি বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে বলে জানা গেছে।
 
এর আগে ৬ জানুয়ারি সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ সম্মেলনে তারানা হালিম জানিয়েছিলেন, চলতি বছরের মধ্যে কলড্রপের জন্য গ্রাহকদের ক্ষতিপূরণ বাস্তবায়িত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.