Sylhet Today 24 PRINT

এলপি গ্যাসের দাম কমে ১৪৪২ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২৪

প্রতীকী ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে অটোগ্যাসের দাম লিটার প্রতি ৬৬ দশমিক ২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

আজ দুপুর ২টায় নতুন এ দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও ড. মো. হেলাল উদ্দিন।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। সেবার দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি বিক্রিতে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। সৌদির দর ওঠা-নামা করলে এই ভিত্তিমূল্যও ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ওই ঘোষণার পর থেকে প্রতিমাসেই এলপিজির দর নির্ধারণ করে আসছে বিইআরসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.