Sylhet Today 24 PRINT

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২৪

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী সেদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠিতে বলেছেন, আমরা ঈদুল ফিতর ঐতিহ্য ও উৎসাহের সঙ্গে উদযাপন করি। ঈদুল ফিতর বিশ্বজুড়ে মানুষ সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের আশা ও প্রার্থনা করেন। দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে, এ কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.