Sylhet Today 24 PRINT

২ মে বসছে সংসদ অধিবেশন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ২ মে। ওইদিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে।

এর আগে বিকাল চারটায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে দ্বিতীয় অধিবেশনের মেয়াদকাল চূড়ান্ত হবে।

সোমবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২ মে (বৃহস্পতিবার) বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.