Sylhet Today 24 PRINT

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০২৪

থাইল্যান্ডের ছয় দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী প্রেস কনফারেন্স করবেন।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে গত ২৯ এপ্রিল দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত ২৪ এপ্রিল বিকেলে ব্যাংককে পৌঁছেন শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

কূটনৈতিক সম্পর্কের ৫২ বছরে থাইল্যান্ডে বাংলাদেশের সরকারপ্রধান পর্যায়ের প্রথম সফর ছিল এটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.