Sylhet Today 24 PRINT

বাড়ল জ্বালানি তেলের দাম

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০২৪

প্রতীকী ছবি

বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। মঙ্গলবার রাতে দাম বৃদ্ধির এ প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (১ মে) থেকে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত মার্চ হতে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটারপ্রতি ১০৬ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২২ টাকা থেকে ২ দশমিক ৫০ টাকা বাড়িয়ে ১২৪ দশমিক ৫০ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বাড়িয়ে ১২৮ দশমিক ৫০ টাকা লিটারে নির্ধারণ করা হয়েছে।

ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯০ দশমিক ৭৬ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৩০ দশমিক ৬৯ টাকা এবং পেট্রোল ১০৩ দশমিক ৯৪ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৪৯ দশমিক ৬৭ টাকায় বিক্রয় করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.