Sylhet Today 24 PRINT

ঢাকা-সিলেট মহাসড়কে হানিফ পরিবহন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২৪

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে হানিফ পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে পাঁচদোনার চৈতাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

তিনি বলেন, নিহতদের একজন মাইক্রোবাসের চালক আব্দুস সালাম (৪৩) আর অন্যজন মাইক্রোবাসের যাত্রী আহাসান তানভীর পিয়াল (২৫)।

জানা যায়, ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটির সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক ও চার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আর আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহাসান তানভীর পিয়াল অড সিগ্নেচার ব্যান্ড দলের অন্যতম সদস্য। এই ঘটনায় ব্যান্ড দলটির আরও তিন সদস্যও আহত হয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.