সিলেটটুডে ডেস্ক | ২৪ জানুয়ারী, ২০১৬
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শেষশ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজার পর প্রধানমন্ত্রীর পক্ষে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রোববার (২৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলতাফ মাহমুদ।