Sylhet Today 24 PRINT

ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল ৪ জুলাই পর্যন্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২৪

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার শ্রম আইন লঙ্ঘন মামলায় জামিনের মেয়াদ আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত।


আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।


গ্রামীণ টেলিকমের ওই তিন শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।

 

এর আগে গত ১৬ এপ্রিল এই মামলায় তাদের জামিনের মেয়াদ বাড়ান আদালত। সেদিন পরবর্তী শুনানির জন্য ২৩ মে দিন ধার্য করেন আদালত।

শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.