সিলেটটুডে ডেস্ক | ২৫ জানুয়ারী, ২০১৬
ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকালে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার(২৫ জানুয়ারি) ভোরে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন-চান্দুড়িয়া গ্রামের লিটন, আকবার, ইব্রাহিম, কামাল ও মিলন।
বিজিবি’র চান্দুড়িয়া বিওপির হাবিলদার আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকালে পাঁচটি গরুসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।