Sylhet Today 24 PRINT

সিলেটের বিয়ানীবাজার, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ চলছে।

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০২৪

সকাল থেকে বেশিরভাগ এলাকায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

বিয়ানীবাজার চারখাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৪০০ এর বেশি। প্রথম ঘন্টায় কাস্ট হয়েছে ৩৪ টি ভোট।


রাতে প্রবল ঝড়তুফান ও সকাল থেকে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম বলে জানান স্থানীয়রা।

বিয়ানীবাজার উপজেলায় বেশিরভাগ কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় অনেকটাই অসন্তোষ প্রকাশ করেন ভোটাররা।

সিলেটের তিন উপজেলায় ভোটযুদ্ধে লড়ছেন ৪৫ প্রার্থী। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ভোটের লড়াইয়ে আছেন।

এই তিন উপজেলার ৩ লাখ ২৩ হাজার ভোটার ১৪০ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.