Sylhet Today 24 PRINT

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকার একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব অবমুক্ত করেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ডাকটিকিট অবমুক্ত করার সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, ডাক অধিদফতরের পরিচালক (স্ট্যাম্পস) মো. মুনছুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.