Sylhet Today 24 PRINT

পৌর নির্বাচনে এমপিরা কেন প্রচারণায় অংশ নিতে পারবে না: হাইকোর্টের রুল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৬

পৌরসভার নির্বাচনে সংসদ সদস্যরা কেন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন না, তা জানতে চেয়ে রুল জারি করছেন হাইকোর্ট।

সোমবার (২৫ জানুয়ারি) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহমাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।

রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ মোট আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন নুরুল ইসলাম সুজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.