Sylhet Today 24 PRINT

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০২৪

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ (৭০) মারা গেছেন।

শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার সময় তার মৃত্যু হয়। বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সেনাবাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংডম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুসরত হোসেন গণমাধ্যমকে বলেন, আব্দুর রশীদ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি তিন মাস ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

জেনারেল আব্দুর রশীদ টেলিভিশনের টকশোর খুব পরিচিত মুখ। তার লেখা কলাম বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। তিনি আবাসন প্রতিষ্ঠান কিংডম গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.