Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা |  ২৬ জানুয়ারী, ২০১৬

কুমিল্লার দাউদকান্দিতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ২টার দিকে উপজেলার টামটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ।

নিহতরা হলেন- রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ফজলুল বারী মিঠু, তার স্ত্রী আসমাউল হুসনা বনি (৩৪), মেয়ে ফাহমিদা ফায়রুজ (৬) ও গৃহকর্মী সীমা (২১)। তাদের সবার বাড়ি বগুড়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.