Sylhet Today 24 PRINT

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০২৪

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সেখানে একটি জঙ্গি সংগঠনের তিন-চারজন সদস্য অবস্থান করছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।

মঙ্গলবার (২ জুলাই) রূপগঞ্জের বরপার মাসাবো বাগানবাড়ি এলাকায় বাড়িটিতে অভিযানের তথ্য নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল।

আজ দুপুর ১২টার দিকে মাহফুজুল আলম রাসেল আজকের পত্রিকাকে বলেন, ভবনটির তৃতীয় তলায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের তিন-চারজন সদস্য অবস্থান করছে বলে তাঁদের সন্দেহ। গোপন তথ্য পেয়ে সেখানে অভিযানে বের হয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.