Sylhet Today 24 PRINT

প্রাণনাশের হুমকির কথা প্রধানমন্ত্রীকে জানালেন ব্যারিস্টার সুমন

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০২৪

অজ্ঞাতনামা ব্যক্তি থেকে আসা প্রাণনাশের হুমকির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুনিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এসময় প্রধানমন্ত্রীও মনোযোগ সহকারে বিস্তারিত ঘটনা শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গতকাল সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে ব্যারিস্টার সুমন নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে ব্যারিস্টার সুমন লিখেন, ‘গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে। তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপি।’

স্ট্যাটাসে ক্যাপশনের পাশাপাশি ৪৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন সায়েদুল হক সুমন। ভিডিওতে দেখা যায়, তিনি প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীর কাছে বলছেন এবং বিষয়টি মনোযোগ সহকারে শুনছেন প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.