Sylhet Today 24 PRINT

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১৩৬৬ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০২৪

দেশে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে তিন টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত নতুন দর কার্যকর হবে।

এর আগের তিন মাসে টানা কমেছিল এলপিজির দাম। গত মাসে গ্যাসের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.