Sylhet Today 24 PRINT

ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের সভা স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০২৪

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা হওয়ার কথা ছিল। তবে সেই সভা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সভা স্থগিতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সভা কখন হবে, তা জানানো হবে। আজ শিক্ষামন্ত্রীর সঙ্গেও কোনো বৈঠক নেই।’

আন্দোলনের বিষয়ে নিজামুল হক বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.