Sylhet Today 24 PRINT

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০২৪

নরসিংদীর রায়পুরা উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের পলাশতলী ইউনিয়নের আশরাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ও নরসিংদী রেল পুলিশ ফাঁরির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, 'চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে ১২-২০ বয়সী পাঁচ জন অবস্থান করছিল। তারা ট্রেনের ছাদে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসে। কোনো কারণে সেখান থেকে তারা পরে যায়।'

তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত হচ্ছে এবং মৃত পাঁচ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.