Sylhet Today 24 PRINT

কোটা সংস্কারের পক্ষে সরকার, আন্দোলন প্রত্যাহারের আহ্বান আইনমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন কোটা সংস্কারের পক্ষে সরকার। একইসাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি। প্রয়োজনে আজই বসা হবে বমেও জানিয়েছেন আইনমন্ত্রী।

বৃহস্পতিবার (১৮ জুলাই) চলমান পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানীর জন্য আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানী এগিয়ে আনা যায়।

আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।

কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.