Sylhet Today 24 PRINT

অজ্ঞাত আন্দোলনকারীদের নামে ১১ মামলা, আসামি সাড়ে ৫ হাজার

কোটা সংস্কার আন্দোলন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলার বাদী পুলিশ। ২টি মামলার বাদী ছাত্রলীগের দুই নেতা। এসব মামলা ১২ থেকে ২১ জুলাইয়ের মধ্যে হয়েছে।

এতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রসহ প্রায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী মামলা, আসামি ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের একটি সূত্র জানায়, সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ অর্ধশত জনের নাম উল্লেখ করে একাধিক মামলা হয়েছে। এদের এক মামলায় অজ্ঞাতনামা ৫০০০/৭০০০ জন, অপর মামলায় অজ্ঞাত ৫০০/৬০০ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী বলেন, সাভারে ৮টি মামলা দায়ের হয়েছে, আর আশুলিয়া থানায় ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.