Sylhet Today 24 PRINT

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে

যুগভেরী ডেস্ক |  ৩০ জুলাই, ২০২৪


কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং আরও কয়েক দিন সীমিত সময় অফিস চলার পর বুধবার থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো অফিস চলবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১–২৩ জুলাই সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। অফিস চলেছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.