Sylhet Today 24 PRINT

জাতীয় মৎস্য পদক পেলেন ২২ ব্যক্তি প্রতিষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০২৪

ছবি: বিটিভির সৌজন্যে

মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের হাতে জাতীয় মৎস্য পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদক হিসেবে ছিল ছয়টি স্বর্ণ, আটটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক তুলে দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.