Sylhet Today 24 PRINT

রংপুরে সংঘর্ষে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২৪

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে নগরীর সিটি বাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা সরকার দলীয় সংগঠনের বলে জানা গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্দার রুমের দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, দুপুরে দুজনের মরদেহ নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.